ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে-জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ১৪৩ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন। সোনার বাংলা গড়তে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার বাংলা গড়তে আমরা যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করতে হলে সবার আগে সোনার মানুষ তৈরি করতে হবে। আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন মানুষ ছাড়া একটি উন্নত রাষ্ট্র গঠন করা অসম্ভব।

গতকাল শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৪ টায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের এস ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে” বাগালী ইউনিয়নের আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে এদেশের শাসন ক্ষমতা প্রধান তিনটি দলের হাতে বারবার বদল হয়েছে। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো প্রকৃত পরিবর্তন হয়নি। দুর্নীতি, শোষণ আর দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে দেশের সাধারণ জনগণ। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি দেশ শ্রেষ্ঠ হতে পারে না। জনগণের নৈতিক উন্নয়নই হলো একটি জাতির মূল ভিত্তি। সোনার মানুষ তৈরি ব্যতিত সোনার বাংলা গড়া কেবল একটি স্লোগানই থেকে যাবে। তাই জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায় যেখানে মানুষ হবে সৎ, দেশপ্রেমিক এবং খোদাভীরু। খুলনা-৬ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী আসন্ন দিনগুলোতে নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, সঠিক নেতৃত্ব এবং আদর্শিক পরিবর্তনের মাধ্যমেই কেবল জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

বাগালী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম শরিফের সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে আরও বক্তব্য রাখেন, খুলনা জামায়াতের নায়েবে আমীর ও খুলনা-৬ আসনের নির্বাচনী পরিচালক মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খুলনা-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কয়রা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবুজার আল গিফারী, খুলনা জেলা জামায়াতের সূরা সদস্য কয়রা উপজেলা জামায়াতের আমীর ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজা উদ্দীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক অলিউল্লাহ জেলা সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের উত্তর থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অন্যান্য নেতৃবৃন্দ। সুধীজন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী ফাজিল মাদ্রাসা ময়দানে মহিলা সমাবেশ, আমাদী ইউনিয়নের খেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহিলা সমাবেশ করেন।

ট্যাগস :

সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ তৈরি করতে হবে-জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৮:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬