ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ

সেলফি’র ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২২৯ বার পঠিত

সাভারে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা আক্তার (২২) নামের এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা আক্তার (২২) বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকার বাসিন্দা। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার স্বামীর নাম আব্দুল করিম খান পটুয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত আফসানা তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেলের পেছনে বসে বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। হেমায়েতপুর এলাকায় আসলে সেলফি পরিবহনের একটি বাস পেছন থেকে তাদেরকে ধাক্কায় দিলে দুজনই পড়ে যায়। এতে করিম খান হাতে অল্প আঘাত পেলেও আফসানা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। যেহেতু উনি একজন এপিবিএন সদস্য ছিলেন। তাই এপিবিএন কর্মকর্তাদের সাথে যোগযোগ করা হয়েছে। উনারা আসলে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।

ট্যাগস :

সেলফি’র ধাক্কায় নারী পুলিশ সদস্য নিহত

আপডেট সময় : ০৭:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩