ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে শ্রীপুর বাজারে বিক্ষোভ মিছিল

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ১১২৯ বার পঠিত

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আল ইত্তেফাক উলামা পরিষদ। আল ইত্তেফাক উলামা পরিষদের উদ্যোগে আজ শুক্রবার জুমার নামাজের পর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শ্রীপুর বাজার বায়তুল আফজাল জামে মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে তরং রোডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ নাঈম আহমেদ।ও সঞ্চালনায় ছিলেন মাওলানা শামিম আহমদ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী,মাওলানা আমিনুদ্দিন,মাওলানা বদরুল আলম,মুহতামিম নয়াবন্দ মাদরাসা,মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইমাম তরং মসজিদ মাওলানা নজরুল ইসলাম, ইমাম মন্দিয়াতা জামে মসজিদ,ডা: শামছুজ্জামান,মাওলানা মুহিতুল ইসলাম নবাবপুর,মাওলানা আতাউর রহমান, শিক্ষক, জয়পুর মাদরাসা,মাওলানা শিহাব বিন জাহাঙ্গীর,পরিচালক: জয়পুর মাদরাসা মাওলানা নুরুল হুদা, ইমাম নবাবপুর
মাওলানা রুহুল আমিন,ইমাম শিবরামপুর মাওলানা আবু তালহা অন্যান্যদের উপস্থিত ছিলেন-মাওলানা আল আমিন,মাওলানা আশিকুর রহমান,মাওলানা কাবির আহমদ,মাওলানা মাসউদ আহমদ,মৌলভি ফখরুদ্দিন, শ্রীপুর বাজার বায়তুল আফজাল জামে মসজিদের মোয়াজ্জিন আহমদ হোসাইনসহ অত্র এলাকার সম্মানীত সাংবাদিক ও পেশাজীবীবৃন্দ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে তারা বলেন, সুইডেনে কোরআন পোড়ানো ও অবমাননা করে চরম বেয়াদবি করা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। জীবন বাজি রেখে হলেও কোরআনের মর্যাদা রক্ষা করতে আমরা সদা প্রস্তুত রয়েছি।

সুইডেন যদি এ ঘটনায় ক্ষমা না চায় তাহলে অচিরেই সুইডেন দূতাবাস মুসলমানদের মাধ্যমে ঘেরাও করা হবে।

ডাঃ শামসুজ্জামান বলেন, সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কোরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে।

এ সমাবেশে আলেম-ওলামা বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়।

এ ঘটনা বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা মনে করি, সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

তারা আরও বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে শ্রীপুর বাজারে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩