ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় শামা ওবাদের পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফের পূজা মণ্ডপ পরিদর্শন

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৯৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফ
আজ বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ এক বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

মোটরসাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন কালে বিভিন্ন মিছিলের স্লোগানে মুখরিত হয় এলাকার প্রধান সড়কগুলো। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক তরুণ-যুবক এতে অংশগ্রহণ করেন। পূজা মণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ উৎসব পালনের আহ্বান জানান।

পূজা মণ্ডপে বক্তব্যকালে হাসান আশরাফ বলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্দেশে আমি আটঘর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি। বিএনপি কখনো সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠে বিশ্বাস করে না। আমাদের দল সবসময় জনগণের ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা শামা ওবায়েদ ইসলামকে ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করে সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করব।

তিনি আরও বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

স্থানীয় পূজারী ও সাধারণ মানুষ তার এই পরিদর্শনকে স্বাগত জানায়। তারা জানান, রাজনৈতিক নেতারা যখন পূজা মণ্ডপে আসেন তখন উৎসবের আনন্দ দ্বিগুণ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

হাসান আশরাফের এই মোটরসাইকেল বহরকে ঘিরে এলাকায় নির্বাচনপূর্ব আলোচনা নতুন করে প্রাণবন্ত হয়ে উঠেছে।

সালথায় শামা ওবাদের পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফের পূজা মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় : ১০:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫