ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ ১২৯ বার পঠিত

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):

ফরিদপুরের সালথায় মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এক ব্যবসায়ী কে । সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া মাছবাজার সংলগ্নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চালের দোকানে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে মজুন মাতুব্বর (৫৫) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বালিয়া মাছবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মজনু মাতুব্বর নামের এক ব্যবসায়ীর চালের দোকানে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক লাইসেন্সবিহীন মৎস ও পশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

সালথায় পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১০:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩