ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সারাদেশ যখন ঘুমায় শেখ হাসিনা তখন ওমরের অনুসরণ করে মানুষের খোঁজ রাখেন:মতিয়া চৌধুরী

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৫:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ৩০১ বার পঠিত

সারাদেশ যখন ঘুমায়, বিশ্ব যখন ঘুমায় আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তখন হযরত ওমরের পথ অনুসরণ করে রাত জেগে থাকেন,যেন সাধারণ মানুষও ভালো থাকে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন স্কুল-মাদরাসার মেধাবী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণকালে এ কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপ-নেতা বেগম মতিয়া চৌধুরী এমপি।

এসময় তিনি বলেন, হযরত ওমরের সাথে তুলনা দেই না, তবে শেখ হাসিনা ওমরের পথ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ তখন এগিয়ে যায়।

তিনি প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলেন, আল্লাহ যেন শেখ হাসিনাকে তাঁর কর্মের মাধ্যমে চিরজীবী করেন, অমরত্ব দান করেন।

এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসূলের পথ অনুসরণ করেন বলেই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামী হওয়া সত্বেও তার ছেলে পলাতক আসামী তারেক জিয়ার সাথে স্কাইপে কথা বলতে পারেন। ইচ্ছে করলে শেখ হাসিনা প্রযুক্তির মাধ্যমে তা বন্ধ রাখতে পারেন।

এসময় মতিয়া চৌধুরীর সাথে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, সহকারী কশিনার(ভূমি) ঈফফাত জাহান তুলি, সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল রায়হানা ইয়াসমিন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিন তিনি নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের ২য় শ্রেণির টপ টুয়েন্টি ও টপ টেন এএসসি পরীক্ষার্থীর মাঝে এক হাজার করে টাকা, ৮ম শ্রেণির টপ টেন শিক্ষার্থীর মাঝে থ্রিপিস, ৯ম
শ্রেণির টপ চতুর্থ শিক্ষার্থীর মাঝে শাড়ি ছাড়াও প্রতি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ২৫০টি করে শাড়ি, ১৫০টি করে ট্রাউজার ও ১৫০টি করে শার্ট বিতরণ করেন।

ট্যাগস :

সারাদেশ যখন ঘুমায় শেখ হাসিনা তখন ওমরের অনুসরণ করে মানুষের খোঁজ রাখেন:মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০৫:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩