ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে হানি ট্র্যাপে ফেলে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অপহরণ, নারীসহ ৪ জন গ্রেফতার

মাসুদুর রহমান রুবেল- সাভার( ঢাকা):
  • আপডেট সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৩০ বার পঠিত

Oplus_131072

সাভারে হানি ট্র্যাপে ফেলে অপহরণের শিকার হয়েছেন পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মো. মেহেদী হাসান। এ ঘটনায় নারী সদস্যসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে,গতকাল (শুক্রবার) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তায় মেহেদী হাসানকে ফাঁদে ফেলে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। অপহরণকারীরা ভিকটিমকে আটকে রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে ভিকটিমের পরিবার ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে সাভার মডেল থানার একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে সাভারের জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শরিফুল (২৫), পিতা মো. জয়নাল, সাং-তালুকো, থানা-পীরগাছা, জেলা-রংপুর; মো. জয়নাল (২৫), পিতা মো. আ. হাকিম, সাং-সতাং, থানা-পীরগাছা, জেলা-রংপুর; সকাল আনমনা (১৯), পিতা আ. রাজ্জাক, সাং-দত্তপাড়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ; এবং মো. কাওসার হোসেন কনক (২০), পিতা মো. বজলুর মিয়া, সাং-নাইরোনখোলা বাজার, থানা-নকলা, জেলা-শেরপুর।
অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, “গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ায় হানি ট্র্যাপসহ বিভিন্ন কৌশলে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করছিল।”
তিনি আরও জানান, চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

সাভারে হানি ট্র্যাপে ফেলে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অপহরণ, নারীসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫