ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে গাঁজাসহ আটক ১

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ২৮০ বার পঠিত

সাভারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ মুন্না (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সারাদিন. নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাভার পৌর এলাকার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার মুন্না (২৩) রাজধানীর শাহআলী থানাধীন প্রিয়াংকা হাউজিং মহল্লার মো. মনিরের ছেলে। বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত সঙ্গীয় ফোর্সসহ সাভারের সিআরপি শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

সাভারে গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০৬:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩