ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে এক জেলের মৃ-ত্যু

আল-হুদা মালী- শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৩৭ বার পঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে তার মৃতদেহ সহকর্মীরা লোকালয়ে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।

এর আগে শুক্রবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনের আওতাধীন নোটাবেঁকীর ইলিশিমারি খালে মাছ শিকাররত অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রার নওশের সরদারের ছেলে।

মোস্তফা সরদারের সহকর্মী সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের ইউসুফ আলীর দাবি, ৪/৫ দিন আগে তারা এক সাথে সুন্দরবনে মাছ ধরতে যান। শুক্রবার বিকালে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় সুন্দরবনের বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা

তাদের ধাওয়া করে। তাদের (স্মার্ট টিমের) ভয়ে সুন্দরবনের মধ্যে ঢুকে পড়েন তারা। এ সময় স্মার্ট টিমের সদস্যরা তাদের মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর সহকর্মী মোস্তফা সরদার হঠাৎ করেই অসুস্থতা বোধ করেন। তার ধারণা সে স্ট্রোক করে। পরে মোস্তফা সরদারকে এক জায়গায় বসিয়ে রেখে সুন্দরবনের নদীর পাশে এসে অন্য জেলেদের নৌকা খোঁজ করতে থাকেন। এরপর তাদের অন্য সহকর্মীদের একটি নৌকা দেখতে পেয়ে সেই নৌকার জেলেদের নিয়ে মোস্তফা সরদারের পাশে যান তিনি। সেখানে গিয়ে মোস্তফা সরদারকে মৃত অবস্থায় দেখতে পান তারা। পরে সেখান থেকে সারারাত নৌকা চালিয়ে মোস্তফা সরদারের মরদেহ সকালে লোকালয়ে নিয়ে আসা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জার সহকারী রেঞ্জার এবিএম হাবিবুল ইসলাম জানান, খবর পেয়েছি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরার সময় এক জেলে স্ট্রোক করে মারা গেছে। তবে কোন এলাকায় মারা গিয়েছে এখনও জানতে পারিনি।

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে এক জেলের মৃ-ত্যু

আপডেট সময় : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫