ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী কাজী আব্দুস সোবহানের মতবিনিময়

জাকির হোসেন- নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ৩০৯ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি জামাতের হরতাল-অবরোধ নিয়ে ফরিদপুরের নগরকান্দা ও সালথায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান।

রোববার (১২নভেম্বর) সন্ধ্যায় নগরকান্দা শশা গ্রামে তার নিজ বাড়ী শারমিন ভিলায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংসদ সদস্য প্রার্থী কাজী আব্দুস সোবহান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে নিয়ে সালথা নগরকান্দার সাধারণ মমানুষের সেবা করতে চাই। ফরিদপুর-২ আসনের সংবাদকর্মীদের নিয়ে আমার একটা পরিকল্পনা রয়েছে। আশা করছি এই পরিকল্পনায় সকলের উপকার হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও হরতাল-অবরোধের বিরুদ্ধে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। রাজপথে থেকেই এই নৈরাজ্য হরতাল অবরোধ প্রতিহত করবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের কোন বিকল্প নাই। আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় হবে ইনশাআল্লাহ।

এসময় নগরকান্দা ও সালথায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি তালুকদার মিজান, কাজী সুমন, নগরকান্দা উপজেলার যুগ্ন আহ্বায়ক আলী আকবর হোসেন, মৎস্যজীবী লীগ নেতা শেখ জাহিদ, কাজী রাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর আহমেদ আনিস, সালথা উপজেলা মৎস্যজীবীলীগ নেতা হৃদয় হোসেন সুমন প্রমূখ।

সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী কাজী আব্দুস সোবহানের মতবিনিময়

আপডেট সময় : ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩