ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাংবাদিক নাদিম হত্যা দুই আসামির স্বীকারোক্তি

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২৯৫ বার পঠিত

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যা মামলার ১৩ আসামির ৬ জনের চার দিনের রিমান্ড শেষ হয়েছে আজ।

এর আগে গতকাল অপর ৬ আসামির রিমান্ড শেষ
হয়েছে। আজ বুহস্পতিবার(২২জুন) ৬ আসামি মিলন মিয়া, তোফাজ্জল, আয়নাল হক, গোলাম কিবরিয়া সুমন, মনির এবং রেজাউল কে রিমান্ড শেষে আদালতের পাঠায় ডিবি। এদের মনির ও রেজাউল ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তানভীর আহমেদ এর আদালতে দুই আসামি এই স্বীকারোক্তি দেয়। ৬ আসামিকে জেল হাজতে প্রেরণ করেন বিচারক।
মামলার ১ নং আসামি বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর রিমান্ড আগামীকাল শেষ হবে।

ডিবির ওসি আরমান আলী কালবেলা কে জানান,
দুই আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে আমরা সচেষ্ট আছি। গত ১৪ জুন বকশীগঞ্জে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের উপর হামলা করে,বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল তিনটায় ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

এ ঘটনায় বকশীগঞ্জের সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ( বরখাস্তকৃত) মাহমুদুল আলম বাবু, তার ছেলে রিফাত সহ ২২ জনের নামে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এ মামলায় বাবু সহ ১৩ আসামি কে গ্রেপ্তার করে পুলিশ।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা দুই আসামির স্বীকারোক্তি

আপডেট সময় : ০৮:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩