ঢাকা ১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

সাংবাদিক নাদিম হত্যা: জামালপুর প্রেসক্লাবের বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

মো:আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৯৮ বার পঠিত

নির্ভিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার সব আসামীদের দ্রুত গ্রেপ্তার ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামালপুরে কর্মরত সাংবাদিকরা।

প্রেসক্লাব থেকে বেরিয়ে সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যরা।
স্মারকলিপিতে বলা হয়, আমরা জামালপুরের সাংবাদিক সমাজ অতীব দুঃখ ভারাক্লান্ত মনে যথাবিহীত সম্মানপূর্বক আপনার সদয় দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সবিনয়ে জানাচ্ছি যে, গত ১৪ জুন, ২০২৩ খ্রি. রোজ বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কর্মরত একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে নির্ভিক সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম গত ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। নাদিম হত্যাকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের হয়েছে। এই হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ১৩ জন গ্রেপ্তার হলেও এখনও এজাহারভুক্ত অনেক আসামী ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

আপনার কাছে আমাদের বিনীত আবেদন, এই হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার চার্জশীট প্রদান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর এবং নিহত সাংবাদিক নাদিমের ক্ষতিগ্রস্থ পরিবারের ভরণপোষণ ও নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহনের দাবি জানাচ্ছি। আমরা সত্য ও বস্তুনিষ্ট সাংবাদিকতা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে কাজ করি। আমাদের এই ঝুঁকিপূর্ণ কাজে অনেক সময় সংবাদের বিষয়বস্তুতে উল্লেখিত সংবাদ সংশ্লিষ্ট বিক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক বারবার আমরা আক্রান্ত হচ্ছি, জীবন দিচ্ছি। পেশাগত দায়িত্ব পালনে আমাদের আইনি নিরাপত্তার দাবী জানাচ্ছি।
এসময় খুলনায় অপর এক সাংবাদিক কে হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্হা গ্রহণের দাবী জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের বিষয়ে
সাংবাদিক লুৎফর রহমান বলেন,সাংবাদিক নাদিমের সকল খুনীদের দ্রুত গ্রেপ্তার ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আমরা আজ রাস্তায় নেমেছি।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা: জামালপুর প্রেসক্লাবের বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০২:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩