ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১১ বার পঠিত

Oplus_0

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাংবাদিকরা।
বক্তারা বলেন, সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত আসামীদের গ্রেপ্তার এবং দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন বক্তারা।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেট এলাকা ঘুরে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

ট্যাগস :

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫