ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আল আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২১২ বার পঠিত

জামালপুরে সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ও ভাবীর হাত-পা বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন তালুকদার কালুর ছেলে আতাউর রহমান তালুকদার বিপুল (৪৫)।

গুরুতর আহত তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগমকে (৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউর রহমান তালুকদার বিপুল ও তার চাচাতো ভাই মৃত তোতা মিয়ার ছেলে আসাদুজ্জামান তালুকদার আপেলের মধ্যে বাড়ি ও পুকুরের মাত্র সাড়ে ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে ওই বাড়ির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে কালুর ছেলে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আপেল বহিরাগত লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই বিপুল মারা যান।

এছাড়া হামলাকারীরা বিপুলের স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে এবং তার মা আছমা বেগমকে জখম ও একটি হাত ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালীন সময় আহতদের ডাক-চিৎকারে আমি ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত-পা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে এবং মুক্তার হাতের আঙুল ও পায়ের রগ কেটে দিয়েছে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। এসময় হামলাকারীরা অস্ত্র উচিয়ে ভয় দেখাতে দেখাতে ঘটনাস্থল ত্যাগ করায় কেউ কাছে ভিড়তে পারেনি। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারী আপেল পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক কাউকে আটক করা যায়নি। তবে আপেলের মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি এবং মূল ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

ট্যাগস :

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫