ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৫০০ বার পঠিত

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিমজোন। রবিবার ( ১৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে ১টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

এমতাবস্থায় আজ রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টায় টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয় কোষ্টগার্ড। প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ্য রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিসিং বোটসহ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসা হয়।

সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে জীবিত উদ্ধার করলো কোষ্টগার্ড

আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩