ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

সদরপুরের চিত্র বদলে দিয়ে গেলেন বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানা স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন

নুরুল ইসলাম,সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৩৬ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সদরপুর উপজেলার চিত্র বদলে দিয়ে গেলেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা । দায়িত্ব নেওয়ার মাত্র ৫ মাসের মধ্যে সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতৃত্বের মাধ্যমে বদলে দিয়েছেন পুরো উপজেলা প্রশাসনের চিত্র। অর্জন করেছেন সাধারণ মানুষের আস্থা,ভালোবাসা আর অকুণ্ঠ প্রশংসা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন প্রশাসনের আরেক চৌকষ কর্মকর্তা শরীফ শাওন।

২০২৪ সালের ১১ ডিসেম্বর সদরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেবার পর জাকিয়া সুলতানা ভগ্ন, অনুন্নত সদরপুরকে সরকারি উন্নয়ন প্রকল্পে ঢেলে সাজাবার কাজে মনোনিবেশ করেন। শুরু হয় তার দুর্নীতিবিরোধী ও জনকল্যাণমুখী অভিযান। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরে ফিরিয়ে আনেন শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতিশীলতা। কমতে শুরু করে জনভোগান্তি, বেড়েছে কার্যকর সেবা।

তিনি শুধু কার্যালয়েই বসে থাকেন নি, উপজেলার প্রত্যন্ত এলাকায় এমনকি দুর্গম চরাঞ্চলেও তার পদচারণা ছিল সমান তালে। ইভটিজিং, বাল্যবিয়ে কিংবা পারিবারিক নির্যাতনের মতো অন্যায়ের বিরুদ্ধে নেন তাৎক্ষণিক ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানে ঝটিকা পরিদর্শনে ফিরেছে নিয়মানুবর্তিতা। স্কুলে পৌঁছে দিয়েছেন , বিতরণ করেছেন শিক্ষা সামগ্রী।

তার এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিগণ। তাদের দাবি, নবাগত ইউএনও মহোদয় সদরপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন। সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, তিনি অত্যন্ত মানবিক অফিসার ছিলেন। সদরপুরের অনেক উন্নয়ন করেছেন।

সদরপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চু বলেন, তিনি সবার কথা শুনেছেন এবং ব্যবস্থা নিয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসান ও সাধারন সম্পাদক এস এম আলোমগীর হোসেন বলেন, ‘তিনি যেভাবে মানুষের কাছে গিয়ে কথা শোনেন, তাতে বোঝা যায়—উনি কতটা আন্তরিক’

উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন তিন মাসের দায়িত্বে ইউএনওর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: শতভাগ বাস্তবায়ন, অভিযোগ নিষ্পত্তির হার বৃদ্ধি, শিক্ষা খাতে অগ্রগতি, সরকারী জমিতে অবৈধ দখল উচ্ছেদ, মানবিক সহায়তা, বাল্যবিয়ে প্রতিরোধে সফল টাস্কফোর্স গঠন, সরকারি অর্থের সঠিক ব্যবহার, এবং উন্নয়ন প্রকল্পে সময়মতো কাজ শেষ করা।

এই অর্জনকে একক দাবি না করে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, সদরপুরকে আধুনিক ও নাগরিকবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এই সাফল্য সদরপুরের জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রয়াসের ফল।

সদরপুরের চিত্র বদলে দিয়ে গেলেন বিদায়ী ইউএনও জাকিয়া সুলতানা স্থলাভিষিক্ত হলেন শরীফ শাওন

আপডেট সময় : ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫