ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুরে “কালেরকন্ঠের” প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট

নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৩৯৫ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও নির্বাহী কর্মকর্তানসাথে অশ্লীল আচরন করার দায়ে দৈনিক কালেরকন্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক মহল।

সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলায় শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভায় এ ঘোষণা দেয়া হয়। এ ছাড়াও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাব থেকে তাঁর সদস্য পদ বাতিল করা হয়।

জানা যায়,অভিযুুক্ত শিশির খাঁন সিনিয়র সাংবাদিকদের সাথে অসাধ আচরন, হুমকি-ধামকি, অশ্লীল ভাষা ব্যবহার করে। এ ছাড়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অশালীন আচরন ও তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান লাবলু বলেন, এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্ক মুক্ত হল। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান প্রদানসহ সব ধরণের সহযোগীতা না করার আহবান জানান।

দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার বলেন,এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দেয়ার জন্য সবাইকে আহবান জানাই।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, শিশির খান আমার হোয়াটসটসঅ্যাপে কিছুদিন যাবত সময়-অসময় অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন।
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি মো: সাব্বির হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক দিনকালে প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বয়কটের রেজুলেশন কপি প্রদান করেন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা।

সদরপুরে “কালেরকন্ঠের” প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট

আপডেট সময় : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫