ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সদরপুর থেকে পশু হাটে যাচ্ছে শত শত ট্রাক গরু

মো: মিজানুর রহমান-সদরপুর(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৬৮ বার পঠিত

কোরবানির ঈদকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে শত শত ট্রাক বোঝাই করে গরু যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পশুর হাটে।

এবছর উপজেলার খামারগুলোতে বিদেশি জাতের গরুর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে দেশীয় গরু মোটা-তাজা করেছেন খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করনে খামারিদের সব ধরনের সহায়তা করা হয়েছে।

ঈদুল আযহাকে সামনে রেখে এবছর উপজেলা থেকে দেশের বিভিন্ন পশুর হাটে যাচ্ছে নানা রং ও বাহারি নামের হাজার হাজার গরু। গবাদি পশু হাটে তোলার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে খামারিরা।

উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খামারি আলামিন শিকদার জানান, তার খামারে এবছর ২৫টি গরু লালন-পালন করেছেন। রাজা-বাদশা নামে তার প্রায় ৩০ মন ওজনের দুইটি গরু রয়েছে যা উপজেলার মধ্যে সর্বোচ্চ বড় গরু বলে দাবী করা হচ্ছে। তিনি আরও বলেন, সম্পূর্ণ দেশীয় খাবার জমির কাঁচা ঘাস, খড়, ভুষি খাইয়ে মোটা তাজা করেছেন তার গরুগুলো।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ভ্রাম্যমান ভেটেরিনারী হাসপাতালের মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং চলছে। কোরবানির জন্য এ বছর উপজেলায় ২০ হাজারের অধিক গরু লালন-পালন করা হয়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু মজুদ রয়েছে। তাই সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আমদানি বন্ধ না হলে এবারও লোকসানের আশঙ্কা করছেন দেশীয় খামারিরা।

সদরপুর থেকে পশু হাটে যাচ্ছে শত শত ট্রাক গরু

আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩