ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শ্যামনগরে লোকালয়ে সুন্দরবনের হরিণ, বনবিভাগের কাছে হস্তান্তর

আল-হুদা মালী-শ্যামনগর (সাতক্ষীরা): 
  • আপডেট সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১১৬ বার পঠিত

চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকা যোগে কয়েকটি লোক হরিণটি খোঁজ করছিল। পরবর্তীতে আমরা কয়েকজন হরিণটি দেখতে পাই। এসময় হরিণটি রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির পুকুরে পড়ে। পরে আমরা হরিণটি উদ্ধার করে বনবিভাগকে খবর দেই। কিন্তু যারা খোঁজ করছিল লোকজন জড়ো হলে তাদের আর দেখা যায়নি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, হরিণটি লোকালয়ে আসার পিছনে চোরা শিকারীরা জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হবে।

শ্যামনগরে লোকালয়ে সুন্দরবনের হরিণ, বনবিভাগের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫