ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শ্যামনগর বুড়িগোয়ালিনী কুকুরের আক্রমণে শিশুসহ তিনজন আহত

আল-হুদা মালী- শ্যামনগর:
  • আপডেট সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামে কুকুরের আক্রমণে এক শিশু সহ তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে রাস্তার পাশে খেলাধুলা করার সময় হঠাৎ একটি পাগলা কুকুর শিশু সহ আশপাশের দুইজনকে কামড়ে আহত করে। আহতরা হলেন— বুড়িগোয়ালিনী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আল-আমিন (১১), এবাদুলের ছেলে আনারুল (১৫) ও ছাত্তার মোল্লার মেয়ে হালিমা পারভীন (১৬)।

আহতদের প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার পর পর্যবেক্ষণে রাখেন।

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম জানান, এই গ্রামে আমার বাড়ি কয়েকদিন ধরে দেখছি কুকুরটি অস্বাভাবিক আচরণ করছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন। অনিয়ন্ত্রিত কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা পুনরায় ঘটার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে কুকুরটিকে আটক বা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

ট্যাগস :

শ্যামনগর বুড়িগোয়ালিনী কুকুরের আক্রমণে শিশুসহ তিনজন আহত

আপডেট সময় : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫