ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শ্যামনগর গাবুরায় স্ত্রীর সামনে কুপিয়ে হ-ত্যা করেছে দুর্বৃত্তরা

আল-হুদা শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২০৪ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা চিংডি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেমকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হলেন, কৃষকলীগ নেতা আবুল কাসেম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত নেছার আলী কাগুজির ছেলে। তিনি গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ খা জানান, ৩০ বিঘার ওই চিংড়ি ঘের নিয়ে কৃষকলীগ নেতা আবুল কাসেমের সঙ্গে একই এলাকার মৃত দুদু গাজীর ছেলে লোকমান গাজী দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে একাধিকবার সালিশি বৈঠকও করা হয়েছে। কিন্তু বিরোধের কোন সুরাহা হয়নি।

তিনি আরও জানান, এই ঘেরের দখলকে কেন্দ্র করে ২০১৫ সালে একই গ্রামের শফিকুল খাঁ মার্ডার হয়েছিল। লোকমান গাজীসহ তার বেশ কয়েকজন লোক ওই হত্যা মামলার আসামি। মামলাটি এখনো আদালতে চলমান রয়েছে। কৃষকলীগ নেতা আবুল কাসেমকেও লোকমান ও তার লোকজন কুপিয়ে হত্যা করেছে বলে নিহতের স্ত্রী ফিরোজা খাতুন জানিয়েছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, মাসুদুল আলম জানান, খোলপেটুয়া গ্রামের কাছে চৌদ্দরশি বাজারের পাশে আবুল কাসেমের ৩০ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। মাছ চুরি ঠেকাতে আবুল কাসেম তার স্ত্রী ফিরোজা খাতুনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে ঘেরে একটি নৌকায় বসে পাহারা দিচ্ছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় পলিথিন মাথায় দিয়ে তারা নৌকায় বসে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ তাদের উপর চড়া হয়। এসময় তারা আবুল কাসেমকে তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী ফিরোজা খাতুনের সামনেই দুর্বৃত্তরা আবুল কাসেমকে কুপিয়ে হত্যা করেছে। চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষ লোকমান গংরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করবেন বলে জানান তিনি।

শ্যামনগর গাবুরায় স্ত্রীর সামনে কুপিয়ে হ-ত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪