ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন কামারেরচর ইউনিয়ন

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৯৬ বার পঠিত

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের(বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনাল খেলায় লছমনপুর ইউনিয়নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কামারেরচর ইউনিয়ন একাদশ।

ফাইনাল খেলার প্রথমার্ধে ১ গোল দিয়ে লছমনপুর ইউনিয়ন একাদশ এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে কামারেরচর ইউনিয়ন একাদশ।
দ্বিতীয়ার্ধে কামারেরচর ১ গোল করে খেলায় সমতা ফেরালে ১-১ গোলে শেষ হয় নির্ধারিত সময়। পরে টাইব্রেকারে কামারেরচর ইউনিয়ন ৪-৩ গোলে লছমনপুর
ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অসাধারণ নৈপূণ্যের জন্য খেলায় ম্যান অবদি ম্যাচ হয়েছেন কামারেরচরের গোলরক্ষক সানজিদ।

খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম মিজান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন,
লছমনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

ট্যাগস :

শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন কামারেরচর ইউনিয়ন

আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩