ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২২৮ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শেরপুরে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়।

রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ (সদর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর
রহমান আতিক। এরপর একে একে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার
নুরুল ইসলাম হিরু শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া পর্যায়ক্রমে চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কবিসংঘ বাংলাদেশ, রেড ক্রিসেন্ট, পরিবেশবাদী সংগঠন সবুজ
আন্দোলন, সামাজিক সংগঠন আজকের তারুন্যসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
ভোরে প্রভাত ফেরীতে আসে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংগঠন ও শিশু-কিশোর, নারী পুরুষ শহরের চকবাজারস্থ শহীদ মিনার, বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।এছাড়া ২১ ফেব্রুয়ারী দিনব্যাপী দিবসটি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের স্মরণে দোয়া মাহফিলসহ জেলা ও উপজেলায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হবে।

ট্যাগস :

শেরপুরে প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় : ১১:২২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩