শেরপুরে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৪৬ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো টাংগারপাড়া গ্রামের মাওলানা মহির উদ্দিনের ছেলে আবু রায়হান (৪৫) ও শ্রীবরদী পৌরসভার দক্ষিণ পোড়াগর এলাকার নুরল ইসলামের ছেলে আশিক (২২)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ২১ জুন বুধবার সন্ধ্যায় আবু রায়হান ভেলুয়া বাজারে তার ঔষধের দোকানে বসে থাকাবস্থায় বিষধর সাপ দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মৃত্যুবরণ করেন।
অপরদিকে ২২ জুন বৃহস্পতিবার সকালে পোড়াগর এলাকায় কলেজ ছাত্র আশিক মিয়ার ঝুলন্ত মরদেহ তার বাড়ির পশ্চিম পাশে নিম গাছের ডালের সাথে দেখে আশিকের মা আকলিমা খাতুন চিৎকার দেয়। পরে আজ দুপুরে পুলিশ এসে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য আবেদন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
























