ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৪:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১৪৮ বার পঠিত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শেরপুর সদর উপজেলার ঐতিহাসিক সূর্যদী গণহত্যার ইতিহাস নিয়ে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’।

জেলা পুলিশের উদ্যোগে নির্মিত এ নাটকটি সূর্যদী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আগামী ১৮ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম।

তিনি জানান, শেরপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস অনেক সমৃদ্ধ ও বর্ণিল।

এ অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ ও গণহত্যা সংঘটিত হয়েছে। সেসব ঘটনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসের অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে
সূর্যদীর গল্প তুলে আনা হচ্ছে।

জানা গেছে, ‘সূর্যদীর গল্প’ নাটকটির গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। রচনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ পিপিএম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুরে ঐতিহাসিক সূর্যদী গণহত্যা নিয়ে মঞ্চস্থ হচ্ছে নাটক ‘সূর্যদীর গল্প’

আপডেট সময় : ০৪:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩