ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

শেরপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১২৭ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে জীবিত স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী খোশেদা বেগমের (৭০) স্বামী মো. খলিলুর রহমান (৮০) খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে।
ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান ঘরের সামনে কোদাল দিয়ে ছোট একটি গর্ত করেন এবং সেখানে অসুস্থ স্ত্রীকে শুইয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বৃদ্ধা চিৎকার করলে তিনি তাকে থাপ্পড় মারেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দেখলেও কেউ তাকে থামাতে এগিয়ে আসেনি। ভিডিওটি নাতি মো. খোকন (১৯) ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়।
স্থানীয়রা জানান, খোশেদা বেগম দীর্ঘ ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। প্রাথমিকভাবে চিকিৎসা করলেও বর্তমানে তেমন যত্ন নিচ্ছেন না স্বামী। পরিবারের দীর্ঘদিনের ভোগান্তি ও আর্থিক সংকটের কারণে ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
প্রতিবেশীদের ভাষ্য, খলিলুর সাধারণত ঝামেলামুক্ত মানুষ। ঘটনার দিনই তিনি স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন। তবে সামান্য কথাকাটাকাটির পরই উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, ভিডিও পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়ভাবে সমাধানের কথা শোনা গেছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, ভিডিওটি দেখে তিনি মর্মাহত হয়েছেন। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

শেরপুরে অসুস্থ স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫