শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্বাচন
- আপডেট সময় : ০২:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৫৭ বার পঠিত

শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন।আর এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আজ (২৮ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নির্বাচন।
এদিকে নির্বাচন পর্যবেক্ষণ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, বাজুস এর স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাক্তার দিলীপ রায়, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আজগর পিয়ার, বসুন্ধরা গ্রুপের এমডি জামাল হোসেন মিয়া প্রমুখ।
এদিকে মোট চারটি বুথে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । মোট ২১৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । এখান থেকে ২৩ জন প্রার্থী নির্বাচিত হবেন।
এ সংবাদ লেখা পর্যন্ত মোট ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।




















