ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শান্তি সমাবেশে সরকারি দলের নেতাদের সাথে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৫৪৮ বার পঠিত

জামালপুরে আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ উঠেছে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদের বিরুদ্ধে।

সোমবার সকালে জামালপুর পৌরসভার বকুলতলা চত্বরে আওয়ামী লীগ নেতাদের সাথে অবরোধ বিরোধী শান্তি সমাবেশে সরকারি দলের নেতাদের সাথে সশরীরে অংশগ্রহণ করেন তিনি।

এ কর্মসূচিতে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী। এদিকে সরকারি একজন কর্মকর্তার দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এব্যাপারে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ বলেন, আমি সকালে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ আওয়ামী লীগ নেতা ফারুক চৌধুরী ও দিদারপাশা আমাকে ডাক দেয়। আমি গিয়ে তাদের সাথে একটু বসি, তখনই ছবি তোলা হয়।

প্রকৃতপক্ষে তিনি দলীয় কর্মসূচি বা শান্তি সমাবেশে অংশগ্রহণ করেননি বলে দাবি করেন।

জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না।

ট্যাগস :

শান্তি সমাবেশে সরকারি দলের নেতাদের সাথে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ

আপডেট সময় : ১০:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩