ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শরণখোলায় ৩৫/১ পোল্ডারের দেড় কিলোমিটার নদীগর্ভে বিলিন

মোঃশাহাদাত হোসাইন-শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২১৭ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ৩৫/১ পোল্ডারের বেরিবাধের সাউথখালী ইউনিয়নের গাবতলার আশার আলো মসজিদ সংলগ্ন এলাকার প্রায় দেড় কিলোমিটার জুড়ে ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। ১৮ অক্টোবর সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ ভাঙ্গন পর্যায়ক্রমে অব্যাহত রয়েছে। এলাকাবাসীর ধারনা ভাটি শুরু হলে মূল বেরিবাধে ভাঙ্গন দেখা দিতে পারে।

এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, ২০১৬ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলায় ৬৪ কিলোমিটার বেরিবাধ নির্মাণ করে চায়না কোম্পানি। বেরিবাধের নির্মাণ কাজ শেষ হলেও উপজেলার বগি গ্রাম থেকে উত্তর সাউথখালী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বেরিবাধ নদীশাসন ব্যবস্থা না থাকায় হুমকির মধ্যে পরে। দুই বছর আগে সেনাবাহিনির তত্বাবধানে একটি রিং বাধ মূল বেরিবাধের পূর্ব পাশে নির্মাণ করা হয়। কিন্তু অব্যাহত ভাঙ্গনের মুখে সে রিং বাধ প্রায় বিলিন হওয়ার পথে। ১৮ অক্টোবর সকাল ৭টার থেকে দেড়টা পর্যন্ত উপজেলার সাউথখালী ইউনিয়নেন গাবতলার আশার আলো মসজিদ সংলগ্ন দেড় কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
দক্ষিণ সাউথখালী এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদার, আসাদুল খান ও আলী হাওলাদার জানায়, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে মূল বেরিবাধ রাতে ভেঙ্গে যেতে পারে বালে তারা ধারনা করেছেন। ওই এলাকায় বসবাসরত চালিতাবুনিয়া, বগি, গাবতলা এলাকার কয়েকহাজার পরিবারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারন মূল বেরিবাধ ভেঙ্গে গেলে তাদের বাড়ীঘর পানিতে তলিয়ে যেতে পারে । আর এতে খেতের ফসল, হাঁস-মুরগি, পুকুর ও ঘেরের মাছের ব্যাপক ক্ষতি হতে পারে।
এ ব্যাপারে সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব বলেন, নদী শাসন ব্যবস্থা না করে বেরিবাধ নির্মাণ করায় আজকে মূল বেরিবাধ হুমকির মুখে পড়েছে। তিনি কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম শামিম বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শণ করে উধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

শরণখোলায় ৩৫/১ পোল্ডারের দেড় কিলোমিটার নদীগর্ভে বিলিন

আপডেট সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩