ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কোস্ট ইয়ুথ এর ফলজ গাছ বিতরণ

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কোস্ট ইয়ুথ এর আয়োজনে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লাকুড়তলায় গাছের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিডিডি প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সাহা, মাঠ-সমন্বয়ক জাহিদুল ইসলাম, কোস্ট ইয়ুথ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন, সদস্য শামিমা আক্তার, কুলসুম আক্তার ও হাসান শরীফ এবং শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা।

এ সময় সিডিডি প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সহা বলেন, গাছ আমাদের অকাতরে দান করে কিন্তু বিনিময়ে শুধু কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে। যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোস্ট ইয়ুথ এর কর্মসূচি অত্যন্ত যুগোপযোগী ও কার্যকরী। আমি তাদের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই।

কোস্ট ইয়ুথ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত। বিশেষ করে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে উপকূলের মানুষ।

এখনই যদি উদ্যোগ না নেওয়া হয় তাহলে একটা সময় এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এ সময় তিনি উপস্থিত সবাইকে বৃক্ষরোপণের তাৎপর্য তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।

শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কোস্ট ইয়ুথ এর ফলজ গাছ বিতরণ

আপডেট সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬