ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

শরণখোলা লিটনের মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯৩ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে মতবিনিময় সভা করেছেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল আলম লিটন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসমুদ্রে পরিনত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। চালিতাবুনিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ ওবায়দুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর দক্ষিণ তাফালবাড়ী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন মুন্সি, উত্তর সাউথখালী ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির মুন্সি, সাধারণ সম্পাদক ওহিদুল হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

এ সময় শহিদুল আলম লিটন বলেন, দীর্ঘ ১৭ বছর রক্তচক্ষু উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের ডাকে সকল আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের নিয়ে উপস্থিত থেকেছি। দলীয় সিদ্ধান্তে আমাকে মনোনীত করলে সাউথখালী ইউনিয়নের অবহেলিত জনগণের কল্যান সাধনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবো।

উল্লেখ্য, শহিদুল আলম লিটন সাউথখালী ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শায়সের আলী হাওলাদারের সুযোগ্য পুত্র।

শরণখোলা লিটনের মতবিনিময় সভা জনসমুদ্রে পরিনত

আপডেট সময় : ০৭:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬