ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

লোহাগড়ায় বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

শেখ মাসুদ পারভেজ - নড়াইল:
  • আপডেট সময় : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৮৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৫ হাজার ৪০০ জন কৃষকের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শুরুতে কোরআান তেলাওয়াত করেন উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন।
কৃষকদের মাঝে বিনা মুল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হৃদয় হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি প্রমুখ।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভার ৫ হাজার ৪০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডি এসি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

লোহাগড়ায় বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৪:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩