রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে আর-রহমান এসোসিয়েশন
- আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৫৭ বার পঠিত

রহমত,বরকত ও মাগফেরাতে পরিপূর্ণ সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। তাই আত্মশুদ্ধির এই মাসে রোজাদারদের আর-রহমান এসোসিয়েশনের পক্ষ থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালে আর-রহমান এসোসিয়েশন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিজানুর রহমান লিটনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা মন্ডলির সদস্য আলাউদ্দিন, অর্থ সচিব মোঃ মামুনুর হোসেন ও ক্রয় সম্পাদক এ্যানিল হোসেনের পরিচালনায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইফতার বিতরণ করা হয়।
এই বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মিজানুর রহমান লিটন বলেন, মুসলিম জাতির অন্যতম প্রিয় জায়গা মসজিদ ও মাদ্রাসা। তাই আমাদের সংগঠনটি সামাজিক কাজের পাশাপাশি ধর্মীয় কাজের অংশ হিসেবে এই দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে। ইনশাআল্লাহ আমাদের সংগঠনটি এভাবেই সামাজিক ও ধর্মীয় কাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে অধিকতর প্রিয় হয়ে যাবে।
সংগঠনটি তাদের সদস্য সহ বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটির নিজস্ব নামে ব্যাংক হিসাব এবং বিকাশ নাম্বার রয়েছে। তাই সবাই সাহায্য করতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা মন্ডলি সদস্য মশিউর রহমান রিপন
উল্লেখ্য যে আর রহমান এসোসিয়েশন একটি সামাজিক সংগঠন হিসেবে নানামুখী উন্নয়ন ও সেবামূলক কাজ করে থাকে। বিশেষ করে গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় বহন,ভর্তি হতে নগদ অর্থ প্রদান,অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা, বন্যায় ত্রান-সাহায্য, এতিমদের সহায়তা প্রদান, খেলাধুলার জন্য বল,জার্সি প্রদান করাসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।




















