ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

শাহানুর রহমান সুজন- রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২০২ বার পঠিত

রাজশাহীতে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ করা হয়েছে। ১৪ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ পূর্বাহ্ণে রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে এবং রাজশাহী রেঞ্জ পুলিশে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রাখছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।

পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

উক্ত অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ কমিশনার পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উষ্ণ অভিনন্দন জানান এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সঙ্গে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীগণ।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ উপলক্ষ্যকে স্মরণীয় করতে এবং তাঁর কর্মস্পৃহা বৃদ্ধিতে এ আয়োজন করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রেখেছেন পুলিশ কমিশনার।

সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম।

অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার কে, এম আরিফুল হক, পিপিএম, মো: আল মামুন, অনির্বান চাকমা, বিভূতি ভূষন বানার্জী এবং পাবনার পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী।

এছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার, পিপিএম, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী ও পুলিশ সুপার সুপারনিউমারারি পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, মো: মোতাহার হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম, সনাতন চক্রবর্তী, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার, চাঁপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম সাহিদ ও নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ মো: গাজিউর রহমান, পিপিএম।

উপরোল্লিখিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩