রাজবাড়ীর সূর্যনগর থেকে অস্ত্র ও গুলি সহ আরিয়ান নামে এক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৭২ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগরের দয়ালনগর থেকে অস্ত্রসহ গুলি সহ আরিয়ান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।গত শুক্রবার দিবাগত রাত দেরটার দিকে আরিয়ানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।আরিয়ান হাফিজ (২৭) সূর্যনগরের দয়াল নগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
শুক্রবার ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে , রাজবাড়ী জেলার সদর থানার সূর্যনগর এলাকায় আরিয়ান হাফিজ (২৭) নামের একজন ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।
একই সূত্র ধরে ১৮ জানুয়ারি রাত দেরটার দিকে মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে আরিয়ানের নিজ বাড়ির বসত ঘর থেকে একটি বিদেশী পিস্তল(চাইনিজ), একটি ওয়ান শ্যুটার গান এবং চার রাউন্ড তাজা বুলেট,ম্যাগজিন, ও একটি মোবাইল সহ আরিয়ান হাফিজ (২৭) কে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।














