রাজবাড়ীর বালিয়াকান্দিতে আইন শৃংখলা ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা
- আপডেট সময় : ০৫:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১২৫ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আইন শৃংখলা সন্ত্রাস নাশোকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানা অফিসার ইন চার্জ আসাদুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর, জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলীসহ উপজেলা আইন শৃংখলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।














