রাজবাড়ীর বসন্তপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৬:২৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৫৮১ বার পঠিত

রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে স্থানীয় রাকিব মোল্লা নামে এক দূবৃত্ত।
শুক্রবার বিকাল সারে পাঁচটার দিকে বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রাজাপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ইমরান হোসেন’কে কুপিয়ে জখম করা হয়।
ইমরান সাতক্ষিরা জেলার তালা উপজেলার দক্ষিন নলতা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। হামলাকারী রাকিব মোল্লা বসন্তপুরইউনিয়নের রাজাপুর পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।রাকিব জঙ্গী সংগঠনের সাথে জড়িত বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় জেলা ইমাম কমিটি,উপজেলা ও ইউনিয়ন ইমাম কমিটি ঘটনার তীব্র নিন্দা জানান।সেই সাথে দূবৃত্ত রাকিবকে গ্রেপ্তার করে আইনের আওতার আনার অনুরোধ জানান।
গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় মো. রাজিব মোল্লার বাড়ীর সামনে বাগান থেকে মসজিদের ইমাম ইমরান হোসেন- মুন্না নামের এক ছেলেকে দুটি গোলাপ ফুল আনতে পাঠান।ছেলেটি ফুল আনার সময় দূবৃত্ত রাকিব ওই ছেলের কাছ থেকে ফুল কেড়ে নেয়।
এসময় ইমাম ইমরান হোসেন ওই ছেলে সহ ফুল আাগানের কাছে গীয়ে রাকিবকে জিজ্ঞাসা করতে গেলে রাকিব উত্তেজিত হয়ে ঘর থেকে দৌড়ে গীয়ে ধারালো ” দা ” এনে ইমাম’কে এলোপাথারী কোপ দেয়।এতে ইমামে’র মাথার বাম পাশে কানের উপরে ও নিচে মারাত্বক জখম হয়।এসময় তাকে ফরিদপুর মেডিক্যা কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হয়।এতে রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নুরুল ইসলাম বলেন,আমি ঘটনা স্থলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, ইমাম সাহেব রাজিব মোল্লার বাড়ীর বাগানের কাছে ছিলেন।এসময় রাকিব দৌরে গীয়ে ঘর থেকে দা এনে ইমামকে কোপ দেয়।তখন ইমাম সাহেব সজোরে চিৎকার কারে।এসময় ইমামকে আমরা এলাকাবাসি মিলে ফরিদপুর মেডিকয়াল কলেজ হাসপাতালে পাঠাই।
হামলার স্বীকার ইমরান হোসেনের ভাই মাওলানা আমিরুল ইসলাম বলেন, আমি পূর্বে বসন্তপুরের এই মসজিদে ইমাম ছিলাম।সেসময় রাকিব নামে দূবৃত্ত আমাকে জঙ্গী সংগঠনের বিভিন্ন বিষয়ে বলতো।আমাকে তার সাথে জঙ্গী সংগঠনে কাজ করার জন্য বার বার অনুরোধ করতো।আমি এতে কখনো রাজি হইনি।এর পর আমি চলে যাবার পর আমার ছোট ভাই এখানে ইমামতি শুরু করে।বর্তমানে আমার ছোট ভাইকেও জঙ্গী দলের সাথে যুক্ত হতে বলে।এতে আমার ভাই রাজি না হওয়ায় আজ আমার ভাইকে কুপিয়ে জখম করেছে।মূলত আমার ভাইয়ের প্রতি ক্ষোভের বশবতী হয়ে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।আমি এর সুষ্ঠু তদন্ত বিচারের দাবী জানাই।সদর থানায় মামলা গেলে আমাদের মামলা গ্রহন করেনি।এতে আমরা আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।
সদর উপজেলা ইমাম কমিটির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মো. নাজমুল হক বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।আমরা সুষ্ঠু বিচারের দাবী সহ ঘটনার সাথে জড়িত দূবৃত্ত রাকিবকে গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে জোর দাবী জানাই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতোখারুল আলম প্রধান জানান,বসন্তপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।



















