রাজবাড়ীতে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ চোর গ্রেফতার
- আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৮৮ বার পঠিত

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি হিসেবে অভিযুক্ত এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনা ও নেতৃত্বে এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কল্যাণপুর এলাকা থেকে মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার বাসিন্দা। তার বাবার নাম রহমত মোল্লা।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া মশিউর রহমান মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ মোট ১৯টি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।



















