রাজবাড়ীতে বাল্কহেড বালু ব্যবসায়ী সমিতির টোকেন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ৪২৪ বার পঠিত

রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে হামলা চালিয়ে টোকেন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল পৌনে ১১ টার সময় রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী বাল্কহেড বালু ব্যবসায়ী সমবায় সমিতির অফিসের অফিস সহকারী দিলু মন্ডল ও বাবলু সিকদার বলেন, অফিসে বসে ছিলাম। সকাল পৌনে ১১ টার সময় হঠাৎ করেই সমিতির সাবেক সদস্য দয়ালনগর গ্রামের মৃত খলিল মন্ডলের ছেলে দুলাল মন্ডল প্রবেশ করে টেবিলে থাকা ১শত পিছ টোকেন ও ক্যাশ বাক্সে থাকা ৩০-৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অফিস বন্ধ করে চলে যাওয়ার হুমকি প্রদর্শন করে দ্রুত চলে যান। বিষয়টি থানা পুলিশকে মৌখিক ভাবে জানানো হলে থানার এসআই কামরুজ্জামান, এসআই মাহবুব সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ী থানার এসআই মাহবুব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খোয়া যাওয়া টোকেন এবং টাকা উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।














