ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মো: সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার::
  • আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৫৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের নয়টি ফসলের বীজ ও সার বিনামূল্যে কৃষক ও কৃষাণীদের মাঝে বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী আজ বুধবার বেলা বারোটায় উপজেলা পরিষদে প্রণোদনার এসব উপকরণ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। সার, বীজ আর সেচ ব্যবস্থাকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। বিভিন্ন শস্য উৎপাদনে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষিতে শ্রম সংকটের নিরসনে পঞ্চাশ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টর, পাওয়ার থ্রেসারসহ প্রয়োজনীয় কৃষি যন্ত্র প্রদান করা হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি আর প্রশিক্ষণ প্রদানের ফলে কৃষির উৎপাদন বেড়েছে বহুগুণে। স্মার্ট হচ্ছে কৃষি। এবং যার যেখানে যতটুকু জায়গা আছে সেটা কাজে লাগানো হচ্ছে কৃষি কাজে।

উপজেলা নির্বাহী মোঃ জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খান, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান জানান, উপজেলার মোট এগারোশত চল্লিশ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিনামূল্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। পূর্বেই সংশ্লিষ্ট কমিটি উপকারভোগী কৃষকের তালিকা প্রণয়ন করে।

রাজবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩