ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৭৬ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে স্থানীয়রা মরদেহটি পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান,চান্দু শেখের বাড়ির পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। দীর্ঘদিন পানি না থাকলেও সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা পানি জমে এবং পুকুরটি কচুরিপানায় ঢেকে যায়। সোমবার সকালে চান্দু শেখের বোন আলেয়া বেগম পেঁপে পারতে গিয়ে পুকুরের মাঝখানে একটি অচেনা বস্তু ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখতে পান, সেটি একটি মানুষের মরদেহ। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন।

চান্দু শেখ বলেন,“আমি মাঠে কাজ করছিলাম, তখন বোন আমাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।”

রাজবাড়ী সদর থানার পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু রাসেল জানান,“মরদেহটি অন্তত চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে, তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্ত ও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫