ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২৩৯ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে,শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করে তাদের দখল থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো,পাংশা উপজেলার বাহাদুরপুর রামকোল গ্রামের শুকুর মৃধার ছেলে মো. রাজু মৃধা (২৪), কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের মৃত আসলাম মিয়ার ছেলে মো. মিরাজ ইসলাম (৩৩)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রাজবাড়ীতে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫