ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন:
  • আপডেট সময় : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ২২৫ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃত যুবকেরা হলো সদর উপজেলার শহিদ ওহাব পুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের রূপপুর (আশ্রায়ন প্রকল্প, ওয়ার্ড-০২) এলাকার মৃত ওয়াহাব আলী শেখের ছেলে মো. আহাম্মদ শেখ ওরফে জাম্বু (৩৬), একই এলাকার মৃত আইনউদ্দিন শেখের ছেলে মো. লিটন শেখ (৩৪) ও সদর উপজেলার সাদিপুর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কাদের শেখ (৩৩)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৯ মে) দিবাগত রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই শেখ রাজীব হোসেন, এএসআই মো. শফিকুল ইসলাম, এসআই মো. আশরাফ আলী, সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রূপপুর এলাকার আহম্মদ শেখ জাম্বু’র বসত বাড়ীর পিছনে মেহগনি বাগানের ভিতর হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।

বুধবার (১০ মে) জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩