ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ী হেল্পলাইনের নতুন কমিটি গঠন- সভাপতি সোহেল সম্পাদক মামুন

মো: সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ১৩৪৪ বার পঠিত

রাজবাড়ীর সবচেয়ে জনপ্রিয় মানবিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মাদ সোহেল মিয়াকে সভাপতি ও অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সংগঠনটির নিজস্ব ফেসবুক পেইজের মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক আফরোজা বানু মিথুন ১১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী নির্বাহী কমিটির ঘোষণা দেন।

রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের সাবেক সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ্ আল মামুন রনি ও সাধারণ সম্পাদক আফরোজা বানু মিথুন স্বাক্ষরিত পত্রে জানা যায়, আগামি এক বছর এই কমিটি তাদের দায়িত্ব পালন করবেন। উক্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে সাধারণ কমিটি, উপজেলা ভিত্তিক কমিটি গঠন করাসহ সংগঠনটি পরিচালনা ও গতিশীলতায় সকল ধরণের কাজ করবে বলে জানানো হয় ।

কার্যনির্বাহী পরিষদ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আফরোজা বানু মিথুন, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন হিমেল, কোষাধ্যক্ষ জেসমিন আরা, সদস্য ডা. নুরুল ইসলাম আযম, খ.ম.মুহতাশিম মাহমুদ হাসিব, রনি আহমেদ, তানজিয়া মেহজাবিন ও মোহাম্মদ সালমান বেগ।

উল্লেখ্য, ২০২০ সালের ১ মে মানবিক কয়েকজন যুবকদের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। বিগত তিন বছরে সংগঠনটি জেলায় ব্যাপক মানবিক কাজ করে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে। করোনাকালীন সময়ে রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা ও ফ্রি টেলিমেডিসিন সেবা প্রদান করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে বন্যার্তদেন মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীত ও ঈদবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, অসহায় দুস্থদের আর্থিক সহায়তা, চিকিৎসা সাহায্যে, রক্তদান, গৃহহীনদের ঘর নির্মাণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, গ্রন্থাগার নির্মাণসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

সংগঠনটিতে রাজবাড়ীর অসংখ্য কৃর্তি সন্তান যুক্ত রয়েছেন। যারা সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। আরো যুক্ত আছেন সাংবাদিক, শিক্ষক, ব্যাংকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ফেসবুক পেইজে ৮০ হাজার ফলোয়ার রয়েছে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের।

সংগঠনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সুমন হুসাইন নবাগত কমিটির সবাইকে অভিনন্দন জানান । সেই সাথে পুরাতন এবং নতুন সদস্যদের সমন্বয়ে সংগঠনটি দারুণ ছন্দে রাজবাড়ীর শিক্ষা সংস্কৃতি ও উন্নয়নে কাজ করবে এই কামনা করেন ।

ট্যাগস :

রাজবাড়ী হেল্পলাইনের নতুন কমিটি গঠন- সভাপতি সোহেল সম্পাদক মামুন

আপডেট সময় : ০৫:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩