ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রংপুর জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৩:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৩৭ বার পঠিত

রংপুর জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৩ জুলাই ) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো এবং সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে রংপুরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকায় নয় কর্মীকে স্থায়ী বহিষ্কার করা হলো।
বহিস্কৃতরা হলেন, সিয়াম আলম (রংপুর টেক্সটাইল কলেজ), জিহাদ রহমান জিসান (কাকিনা উত্তর বাংলা কলেজ), মোনাজাত, আল-আমিন হোসাইন ও রাজন হোসাইন (রংপুর সরাকারি কলেজ), শাহাদত হোসেন রিমন, ইমন ইসলাম (কারমাইকেল কলেজ) এবং মাসুদ রানা সাফিন ও আল-আমিন হোসেন।

এদিকে রংপুর জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় উচ্ছ্বস প্রকাশ করেছেন নেতাকর্মীরা। কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট জেনারেশন তৈরী করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতার সাথে ছাত্ররাজনীতি করতে আমরা দৃঢ় অঙ্গিকারবদ্ধ। সেই সঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে আরও শক্ত অবস্থানে থাকবে রংপুর জেলা ছাত্রলীগ।

এর আগে গত ৪ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত এবং মেডিকেল কলেজ ও মহানগর কমিটি বিলুপ্ত করা হয়।

ট্যাগস :

রংপুর জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৩:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩