ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

যে রাজনীতি জনবিচ্ছিন্ন, সে রাজনীতি জনগণের কাজে লাগেনা_ এডভোকেট সুলতানা কামাল

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৯১ বার পঠিত

মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল বলেছেন, যে রাজনীতি জনবিচ্ছিন্ন সে রাজনীতি জনগণের কাজে আসেনা। যে রাজনীতি মানুষের কাজে আসেনা, সে রাজনীতির প্রয়োজন কি?
বুধবার (২৪মে) বিকালে জামালপুর শিল্পকলা একাডেমিতে পঙ্কজ ভট্টাচার্য স্মরণে নাগরিক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতানা কামাল আরো বলেন, কোন এক বড় রাজনৈতিক নেতা তাঁকে বলেছেন, তার সংসদীয় এলাকার সবাইকে তিনি চেনেন না। সুলতানা কামাল প্রশ্ন রেখে তিনি বলেন,এরকম রাজনীতির প্রয়োজন কি?
একারণেই পঙ্কজ ভট্টাচার্য সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

এসময় তিনি বলেন, আজ সাম্রাজ্যবাদী শক্তির সমালোচনা করা হয়, শ্যাংসনের কথা বলা হয়,
ক্ষমতাসীন দল, সরকারি দলের ক্ষমতার উৎস যদি হয় জনগণ তবে সেসব শ্যাংসনের ভয়ের কোন কারণ থাকতে পারেনা। আজ যে দল ক্ষমতায় সে দলটি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এরপরও এখনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে।

এসময় পঙ্কজ ভট্টাচার্যের সাথে তার স্মৃতিকথা তুলে ধরে তিনি বলেন, পঙ্কজ ভট্টাচার্য আজীবন অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় জনগণের জন্য আন্দোলন করে গেছেন।
কবি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সুলতানা কামাল কে উদ্দেশ্য করে বলেন, আপনি ইয়াজ উদ্দিন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

পঙ্কজ ভট্টাচার্যরা আপনাদের আমাদের যে পথ দেখিয়ে গেছে আমরা সে পথেই আছি।
আমরা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাঙালি চেতনায় একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবো।

জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান কবি বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পঙ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা দাস,কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখে নমানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম সহ অন্যরা বক্তব্য রাখেন।

ট্যাগস :

যে রাজনীতি জনবিচ্ছিন্ন, সে রাজনীতি জনগণের কাজে লাগেনা_ এডভোকেট সুলতানা কামাল

আপডেট সময় : ০৮:৩৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩