মেলান্দহে ট্রাক-সিএনজির সংঘর্ষে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ১৩৫ বার পঠিত

জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৈশাখী দাস (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশু বৈশাখী দাদীর সাথে সিএনজিচালিত অটোরিক্সাযোগে জামালপুরে যাচ্ছিলো। পথিমধ্যে মেলান্দহের ঝিনাই ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ইটবাহী ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বৈশাখীর মারা যায়।
একই ঘটনায় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।




















