ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা

মো: নাজমুল ইসলাম শামীম - মিরসরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় : ০৯:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ২০৯ বার পঠিত

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ও বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এরাদুল হক, জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, দাতা সদস্য নাজমুল হুদা বাবর, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জাহেদা আক্তার, সাধারণ অভিভাবক সদস্য পান্না রানী ভৌমিক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এরাদুল হক, জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, দাতা সদস্য নাজমুল হুদা বাবরসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মঙ্গলবার প্রথম দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, মুরগির লড়াই, বস্তা দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্সা নিক্ষেপ, মার্বেল দৌড়, দড়ি লাফ, যোগাযোগ দৌড়, ধীর গতিতে সাইকেল চালানো, অন্ধজনের হাঁড়ি ভাঙ্গা, মিউজিক্যাল পিলো, স্মৃতি পরীক্ষা।

বুধবার দ্বিতীয় দিনের প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, একক অভিনয়, কেরাত, হামদ, নাত, গজল, দেশের গান, ভাষার গান, পল্লী গীতি, আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্র গীতি, জারি গান, ভান্ডারি গান, একক নৃত্য, যৌথ নৃত্য, গীতি নকশা।

মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪