মাদ্রাসা পরিচালনায় অনিয়ম,নুরুল ডাক্তারের মুখোশ উন্মোচন
- আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ২৮০ বার পঠিত

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুরশা ইউনিয়নের মাজিহাট গ্রামের বাসিন্দাদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঐ এলাকার নুরুল ডাক্তারের বিরুদ্ধে। এযেনো লালসালু উপন্যাসের ভন্ডপির মজিদ চরিত্রটি বর্তমানে এসে ভর করেছে নুরুল ডাক্তার ও তার সহযোগী শওকত কাজীর উপর।
মাজিহাট গ্রামের বাসিন্দা মরহুম ছবেদ আলী মন্ডল ১৯৮৭ সালে নিজের বাড়ির পাশে ৭ শতাংশ জমি একটি এবতেদায়ী মাদ্রাসা করার জন্য দান করেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠানের শিক্ষকতা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নুরুলকে। সেই থেকেই নুরুলের গ্রামবাসীর দান দক্ষিনা নিয়ে নিজের পকেটভরা শুরু।
সাধারণ গ্রাম বাসীর যৌথ অর্থায়ন ও দানের টাকায় মাদ্রাসা পরিচালনা করার কথা থাকলেও নুরুল তার নিজস্ব ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে ৩ যুগ ধরে। বছরের শুরুতে তিনমাস মাদ্রাসা চলে বাকি সময় মাদ্রাসা বন্ধ থাকায় কমেছে ছাত্র সংখ্যা।
কিন্তু বর্তমানে মাদ্রাসা পরিচালনা করা নিয়ে এলাকা বাসীর সাথে দ্বন্দ্ব বাধে মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলামের।
মাদ্রাসার জমি দাদা ছবেদ মন্ডলের নাতি ছেলে মোঃ ওহিদুল ইসলাম মন্ডল এলাকার বাসীর সকলের মতামত নিয়ে মাদ্রাসাটি পুরাতন জায়গা থেকে সড়িয়ে মাজিরহাট গোরস্থান ঈদগাহ ময়দানের কাছে স্থানন্তর করলে বাধ সাধে নুরুল। এছাড়াও মাদ্রাসার নতুন কমিটি গঠন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা শুনেই নুরুল বিভিন্ন তালবাহানা শুরু করেছে বলে অভিযোগ করেন এলাবাসী।
জামিদাতা ছবেদ মন্ডলের নাতি ছেলে ওহিদুল মন্ডল আরও জানান, আমরা জমি দিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি,এখন আমরাই আবার জমি দিয়ে মাদ্রাসাটি স্থানান্তর করে এলাবাসীদের সাথে নিয়ে সুষ্ঠু সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করছি। তাই নুরুলের স্বার্থে আঘাত পরেছে যেকারণে সে আমাদের নামে থানায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ দিয়ে হয়রানি করছে।
এলাকার মিরাজুল ইসলাম বলেন,দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকায়,এলাকাবাসী সকলে মিলে মিটিং করে নতুন করে মাদ্রাসাটি চালু করার সিন্ধান্ত নিয়ে মাদ্রাসাটি স্থানান্তর করে ঈদগাহের পাশে নিয়ে যাওয়া হয় সেই মিটিংয়ে নুরুলও উপস্থিত ছিল কিন্তু যখন মাদ্রাসার সমস্ত হিসেব-নিকাশের ক্ষেত্রে নুরুলকে একজনকে সাথে নেয়ার কথা বলা হয় তখনই নুরুল বেঁকে বসে।
নুরুজ্জামান জানান, নুরুল ডাক্তার এই মাদ্রাসা নিয়ে সারাজীবন ব্যবসা করেছে। শিক্ষক নিয়োগ দিয়ে টাকা নিয়েছে,মাদ্রাসার জন্য বরাদ্দকৃত সরকারি ৮ টন চাউলও গেছে নুরুল ডাক্তারের পেটে। এছাড়াও মসজিদ নির্মাণ এর টাকাও খেয়েছে নুরুল। আমরা এলাবাসী আর নুরুলকে এরকম বাটপারি করতে দেবোনা।
মাদ্রাসার পুরাতন কমিটির সদস্য নিয়ামত আলী বলেন, গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি থেকে ধান চাউল সংগ্রহ করে এই মাদ্রাসাটি টিকিয়ে রেখেছিলাম। কিন্তু নুরুল ডাক্তারের ছয় নয়ের কারণে আজ প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে এলাকাবাসী সবাই মিলেমিশে আবার নতুন করে মাদ্রাসাটি চালু হয়েছে।
তবে এলাকাবাসীর এসমস্থ অভিযোগ অস্বীকার করে নুরুল বলেন, কিছু অসাধু মানুষ তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য তার বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস বলেন,ঐই মাদ্রাসার বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























