ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মাটিরাঙ্গায় পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২২৫ বার পঠিত

পার্বত্য খাগড়াছড়িতে পিকআপের (সাজেক পরিবহন) সঙ্গে ভাড়ায় চালিত মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইউনুছ মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে মাটিরাঙ্গার গোমতির বান্ধরছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ মিয়া মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের রত্নাটিলা এলাকার বাসিন্দা মো. সাহাব মিয়ার ছেলে। সে মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মো. ইউনুছ মিয়া ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে গোমতি বাজারে যাচ্ছিল। এসময় বান্ধরছড়া পৌছলে বিপরিত দিক থেকে আসা পিকআপের (সাজেক পরিবহন) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরতর আহত হলে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইউনুছ মিয়া (১৮) কে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আহত মোটর সাইকেল চালক মো. ইয়াছিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পিকআপ চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের লাশের প্রাথমিক সুরতাহাল ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

মাটিরাঙ্গায় পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩